, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ

রংপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুল আলম সরকার।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক পুনর্বাসনে সহায়তা করা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসন, রংপুর এবং বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিআরটিএর কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রচলিত বিধিমালা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তি সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার অধিকারী। এ চেক বিতরণ কার্যক্রম বিআরটিএ ট্রাস্টি বোর্ডের নিয়মিত সহায়তা কর্মসূচির অংশ।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশের সময় : ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬