
রংপুরে সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুর আর নেই। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারার এই অপূরণীয় ক্ষতিতে সাংবাদিক মহলে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
আমিন।











