, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রামিসার বাবার খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগজনিত জটিলতার আশঙ্কায় আব্দুল হান্নান মোল্লাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক–এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে আব্দুল হান্নান মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং রোগীর সার্বিক অবস্থার ওপর নিবিড় নজর রাখতে বলেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রামিসার বাবার খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬