
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমন ও মন্দির পরিদর্শন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট ধর্মসভা ও মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।














