, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ঐশী বাংলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯০ পড়া হয়েছে

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) কাকরাইলের আইডিইবি ভবনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা, শ্রেষ্ঠ সাংবাদিক ও গুণীজন সম্মাননা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক ঐশী বাংলার গৌরবময় পথচলার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, প্রতিনিধি, সাহিত্যিক, লেখক, গবেষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক ঐশী বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আশিক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের মহাসচিব শাহসুফি শায়েখ আল্লামা হানিফ নূরী, সালাম গ্রুপের চেয়ারম্যান মো. রেজাউল করিম, দৈনিক অগ্রসর-এর সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী, দ্য ফিন্যান্স টুডে-এর সম্পাদক ও প্রকাশক মো. মতিউর রহমান, জামান পলিটেক লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মো. তারিকুজ্জামান রিপন, সেভ এইড জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আরিফ উদ্দিন এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি মো. করম আলী শিকদার।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত শ্রেষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় গুণীজন সম্মাননা।

এ সময় দৈনিক ঐশী বাংলার চিফ অব নিউজ মো. মিজান হাওলাদার, ব্যবস্থাপনা সম্পাদক রিপন কুমার সাহা, বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার ফরাজী, চিফ অব কম্পিউটার সেকশন মোহাম্মদ আবু নোমানসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং সমাজে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আলোচনা ও সম্মাননা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দৈনিক ঐশী বাংলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ঐশী বাংলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬