, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২২৪ পড়া হয়েছে

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন।

সভায় প্রধান অতিথি স্বর্ণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি বলেন, রংপুর নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বর্ণ শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় স্বর্ণ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্বর্ণ ব্যবসায়ী, কারিগর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬