, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পারিবারিক বিরোধে সাংবাদিককে হুমকি, পরিচয় নিয়ে প্রশ্ন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে টার্মিনাল মৎস্য আড়ত মার্কেটের নির্মাণাধীন ফাউন্ডেশন ঢালাই কাজের শুভ উদ্বোধন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা বিরোধীদলীয় নেতার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু রংপুরে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক

রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক

  • প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে
  • ১৯ পড়া হয়েছে

বিগত কয়েক বছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা ছিল। ওই সড়কের সংস্কারের দাবিতে কয়েক দফা আন্দোলনে নামে নগরবাসী। আন্দোলনের একপর্যায়ে সড়কটিকে মৃত ঘোষণা করে প্রতীকী জানাজাও পড়ানো হয়।

অবশেষে রোববার (১২ জুলাই) দুপুরে সেই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়কটির কার্পেটিং, ড্রেন এবং এলইডি লাইট স্থাপন করা হবে। এতে সংস্কার ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। সংস্কারকাজের মধ্যে রয়েছে কার্পেটিং, আরসিসি সড়ক, আরসিসি ড্রেন, ফুটপাতে টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইটপোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি।

এদিকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। তাদের মতে, সড়কটির সংস্কার হলে যান চলাচলে ভোগান্তি দূর হবে এবং নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করে, সে বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।সংস্কার কাজের উদ্বোধন শেষে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সড়কটির সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। এই সড়কটি রংপুর সিটি করপোরেশনের একটি পূর্ণাঙ্গ আধুনিক সড়কে রূপান্তরিত হবে। এখানে আরসিসি ড্রেন, ফুটপাতে টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইটপোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এর ফলে সড়কটি নগরীর একটি পরিচ্ছন্ন ও আধুনিক সড়কে পরিণত হবে। পরবর্তীতে এই সড়কের আদলে নগরীর অন্যান্য সড়কেরও সংস্কার করা হবে।তিনি আরও বলেন, রংপুর নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ পরবর্তী সময়ে নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা পুনরুদ্ধার করা আমাদের অন্যতম লক্ষ্য। জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক এলইডি লাইটে সুসজ্জিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

তিনি বলেন, ‘কাজের গুণগত মান নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে এবং শতভাগ মান বজায় রেখে যেন কাজ শেষ হয়, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নগরীর উন্নয়নে আমি সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান, আরিফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক

রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে