, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি

রংপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ১০ পড়া হয়েছে

রংপুরে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের বিভাগীয় ইজতেমা। ২৬, ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এ ইজতেমায় রংপুর বিভাগের আট জেলার মুসল্লিদের পাশাপাশি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

রংপুর মহানগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং, দর্শনা মোড় সংলগ্ন সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এবারের ইজতেমার আয়োজন করা হয়েছে। দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের মাঠসহ নির্ধারিত এলাকায় ইজতেমার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, তালিম, দ্বীনি আলোচনা, জিকির-আসকার ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে উঠবে।

শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং কল্যাণ কামনা করে ইজতেমার সমাপ্তি ঘটবে।

রংপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত

রংপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে