, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশের সময় : ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৪৭ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের খ্যাতিমান সাংবাদিক ও সময় টিভির রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন (রতন সরকার)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ, ১৩ জুলাই।

২০২৩ সালের এই দিনে রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রংপুরসহ দেশের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে রতন সরকার পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন। সময় টিভির রংপুর ব্যুরো প্রধান হিসেবে তিনি উত্তরাঞ্চলের নানা গুরুত্বপূর্ণ ঘটনা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬