, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

মুলাদীতে জমি দখলের নামে অপপ্রচারের অভিযোগ; সংবাদ সম্মেলনে-নুরু মৃধা

  • প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৩৩৩ পড়া হয়েছে

মুলাদীতে জমি দখলের নামে অপপ্রচারের অভিযোগ; সংবাদ সম্মেলনে-নুরু মৃধা

বরিশাল প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর মৌজায় ১৩০ শতাংশ জমি নিয়ে বিরোধের ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা জমি দখল, আমন ধানের বীজ নষ্ট ও ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নুরু মৃধা।

সোমবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এর আগে রোববার (১৬ আগস্ট) দক্ষিণ খালাসীরচর গ্রামের বাসিন্দা বজলুর রহমান নুরু মৃধার বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নুরু মৃধা দাবি করেন, “জমি আমার মামাদের।” তিনি বলেন, বজলুর রহমান যে জমির মালিকানা দাবি করছেন, সেই জমি আগেই বিক্রি হয়ে গেছে। দলিল ও ক্রয়সূত্রে বিরোধপূর্ণ জমির মালিক আমার মামা সালাম মাল ও কালাম মাল। মাঠ জরিপে বিএস রেকর্ডও আমার মামাদের নামে হয়েছে বলে দাবি করেন তিনি।

নুরু মৃধা বলেন, “আমি কারও জমি জোরপূর্বক দখল করিনি, আমন ধানের বীজ নষ্ট করিনি এবং ৩ লাখ টাকা চাঁদাও দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও দাবি করেন, আমার মামাদের ওয়ারিশরা ওই জমিতে আমন ধান রোপণ করতে গেলে বজলুর রহমান তাদের বাধা দেন ও পুলিশে মাধ্যমে হয় রানী করবে ও মামলার ভয় দেখান । তার ভাষ্য, জমিটি নিয়ে বিরোধ মূলত স্বত্ব ও দখলসংক্রান্ত।

নুরু মৃধা বলেন, জমির কাগজপত্র যাচাই করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে। কাগজপত্রে জমিটি বজলুর রহমানের প্রমাণিত হলে তিনি তা মেনে নেবেন বলেও জানান। প্রয়োজনে সাংবাদিকদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আগ্রহ প্রকাশ করেন নুরু মৃধা।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বজলুর রহমান বেপারীর বিরুদ্ধে পাল্টা বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি বিভিন্নভাবে পুলিশে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন যাবত টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, এ ঘটনায় বজলুর রহমান মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি বরিশাল আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

মুলাদীতে জমি দখলের নামে অপপ্রচারের অভিযোগ; সংবাদ সম্মেলনে-নুরু মৃধা

প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬