, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

মাদকাসক্তি নিরাময়ে বিশেষ অবদানে রাশেদুজ্জামান রিপন পেলেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড

  • প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৬১ পড়া হয়েছে

মাদকাসক্তি নিরাময় ও মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মো. রাশেদুজ্জামান রিপন, পরিচালক, রংপুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সদর, রংপুরকে মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

‘মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল। অনুষ্ঠানে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাশেদুজ্জামান রিপনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদানকালে আয়োজকরা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রাশেদুজ্জামান রিপনের কার্যক্রম প্রশংসনীয়।

পুরস্কার গ্রহণের পর মো. রাশেদুজ্জামান রিপন বলেন, মাদকাসক্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে সুস্থ ও স্বাভাবিক জীবনে প্রতিষ্ঠিত করাই তার কাজের মূল লক্ষ্য। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

মাদকাসক্তি নিরাময়ে বিশেষ অবদানে রাশেদুজ্জামান রিপন পেলেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬