
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন রংপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হোক।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির চলমান রাজনৈতিক পথচলা আরও দৃঢ় ও বেগবান হবে—এটাই প্রত্যাশা।
রাশেদুজ্জামান রিপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বাঙ্গীণ সফলতা এবং দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করেন।
রাশেদুজ্জামান রিপন
সাধারণ সম্পাদক
১৭ নম্বর ওয়ার্ড বিএনপি, মহানগর রংপুর














