, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ১৩৩ পড়া হয়েছে

ঢাকা, ২০ আগস্ট ২০২৬:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। এ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্ব গ্রহণকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেশবাসীর প্রত্যাশা—গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানুষের অধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি নিষ্ঠা, সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মহান আল্লাহ তাঁকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাক—এটাই দেশবাসীর প্রত্যাশা।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬