, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর, বিদ্যুৎহীনতায় স্থবির জনজীবন

  • প্রকাশের সময় : ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ১৭৩ পড়া হয়েছে

হঠাৎ করে রংপুর নগরীসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

বিদ্যুৎ চলে যাওয়ার পর কখন সরবরাহ স্বাভাবিক হবে—তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন গ্রাহকরা। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতের কার্যক্রমেও এর প্রভাব পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

সাম্প্রতিক সময়েও রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ লোডশেডিংয়ের অভিযোগ উঠেছে।

হঠাৎ করে এমন বিদ্যুৎ সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের প্রশ্ন—বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করার পরও কেন এমন অনিয়মিত ও দীর্ঘ লোডশেডিংয়ের শিকার হতে হবে?

দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং লোডশেডিংয়ের সঠিক কারণ জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরবাসী।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর, বিদ্যুৎহীনতায় স্থবির জনজীবন

প্রকাশের সময় : ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬