, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধের প্রতিবাদে নেসকোতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২১ পড়া হয়েছে

রংপুর, ২৫ জুন: পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ এবং প্রিপেইড মিটার স্থাপনে জবরদস্তির প্রতিবাদে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ২টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে এ স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আমিন মোস্তাজীদ, সুভাষ রায়, সবুজ রায়, মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গ্রাহকদের মতামত উপেক্ষা করে নেসকো কর্তৃপক্ষ বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। অথচ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৪ জুলাই ২০২৫ সালের অফিস আদেশে শুধুমাত্র নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহারের নির্দেশনা রয়েছে। কিন্তু বাস্তবে বিদ্যমান পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে বলে দাবি করা হয়।

নেতৃবৃন্দ বলেন, প্রিপেইড মিটারে রিচার্জের সঙ্গে সঙ্গে ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হচ্ছে। এছাড়া ব্যালেন্স শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন। সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তারা বলেন, বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে বাধ্য করা অযৌক্তিক। দীর্ঘদিন ধরে গ্রাহকদের ক্ষোভ-অসন্তোষ উপেক্ষা করে একতরফাভাবে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

স্মারকলিপিতে পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল গ্রহণ অব্যাহত রাখা, প্রিপেইড মিটার স্থাপনে জবরদস্তি বন্ধ, অতিরিক্ত ও অযৌক্তিক ফি প্রত্যাহার, গ্রাহক হয়রানি বন্ধ, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধের প্রতিবাদে নেসকোতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬