, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩২০ পড়া হয়েছে

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ইমাম মুফতী মো. শামসুদ্দিনের (৩৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

নিহত শামসুদ্দিন চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির বাসিন্দা।

জানা যায়, শনিবার ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে নদীর পাড়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। এতিমখানার ছাত্র ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরদিন রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬