, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৭ পড়া হয়েছে

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে (৪৪) তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনটির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২)-কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। অভিযোগে জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চলন্ত ট্রেনে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে। বিষয়টি জানার পর ৯৯৯ কর্তৃপক্ষ ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজের রেলওয়ে থানাকে অবহিত করে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়।

পরে ট্রেনটি স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ সময় ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য ও জড়িতদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬