, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩০ পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক।

নিহত শামসুন্নাহার রুমা (৪০) উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুন্নাহার রুমা তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় বসবাস করতেন। পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় অবস্থান করতেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।

শনিবার সারাদিন রুমার কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরের ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

হত্যার রহস্য উদঘাটনে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকায় এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬