, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে কোনো সমস্যা হবে না: গভর্নর

  • প্রকাশের সময় : ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৩২ পড়া হয়েছে

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আমানতকারীদের আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের হাতে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং সেগুলো প্রয়োগের মাধ্যমে গ্রাহকদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গভর্নর জানান, ইসলামী ব্যাংকের জন্য প্রয়োজনীয় জরুরি তারল্য সহায়তা (ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট) দেওয়া হবে। ফলে গ্রাহকরা যেকোনো সময় তাদের আমানতের টাকা তুলতে পারবেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক একটি বড় ও গুরুত্বপূর্ণ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক দ্রুত একজন সদস্য নিয়োগ দিয়েছে, যাতে পরিচালনাগত কার্যক্রম স্বাভাবিক থাকে।

ব্যাংকের আর্থিক অবস্থার বিষয়ে গভর্নর জানান, ২০২৪ সালের জুলাই মাসে ইসলামী ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) ছিল ৯৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা ৯২ শতাংশ। এ কারণে ব্যাংকটির ব্যবস্থাপনাকে এ অনুপাত কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক ও আন্দোলনের কারণে ব্যাংকটিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ফলে অনেক গ্রাহক একযোগে টাকা উত্তোলন শুরু করলে এটিএম ও বিভিন্ন শাখায় তারল্য সংকট দেখা দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে।

বর্তমান সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে কোনো সমস্যা হবে না: গভর্নর

প্রকাশের সময় : ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬