, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

  • প্রকাশের সময় : ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৯৬ পড়া হয়েছে

রংপুর

রংপুরে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে টিকিট কাউন্টারগুলোতে সরকারি নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রংপুর সার্কেল।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে রংপুর নগরীর কামারপাড়া বাস টার্মিনালে বিআরটিএ রংপুর সার্কেলের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টারে সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী সরকারি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদনহীন স্লিপার বাসের টিকিট বিক্রি ও চলাচলে সহযোগিতা না করতে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, অনুমোদন ছাড়া কোনো ধরনের স্লিপার বাস পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা ও সড়ক পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে একদিকে যাত্রী নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

প্রকাশের সময় : ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬