, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

অটোরিকশা-রিকশার দখলে সড়ক, তীব্র যানজটে নাকাল রংপুর নগরবাসী

  • প্রকাশের সময় : ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ১৬০ পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় দিন দিন বেড়েই চলেছে যানজট। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত এলাকাগুলোতে অটোরিকশা, ইজিবাইক ও রিকশার অবাধ চলাচল এবং যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

বিশেষ করে ব্যস্ত সড়ক ও মোড়গুলোতে একাধিক অটোরিকশা ও রিকশা পাশাপাশি দাঁড়িয়ে যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় সড়কের বড় অংশ দখল করে রাখছে। এতে অন্যান্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখল থাকায় পথচারীরাও বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

স্থানীয়দের অভিযোগ, অটোরিকশা ও রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা না থাকায় যানজট দিন দিন তীব্র হচ্ছে। আগে থেকেই রংপুর নগরীতে অনিবন্ধিত ও অতিরিক্ত সংখ্যক ইজিবাইক-রিকশা চলাচলকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগী ও স্বজনদেরও দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে।

নগরবাসীর দাবি, যানজট নিরসনে অটোরিকশা ও রিকশার জন্য নির্দিষ্ট স্টপেজ চালু, অনিবন্ধিত যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ব্যস্ত সড়কে কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

অন্যথায় অটোরিকশা-রিকশার ক্রমবর্ধমান চাপ ও অপরিকল্পিত চলাচলে রংপুর নগরীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

অটোরিকশা-রিকশার দখলে সড়ক, তীব্র যানজটে নাকাল রংপুর নগরবাসী

প্রকাশের সময় : ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬