, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

  • প্রকাশের সময় : ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে

রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ ইসরাত জাহান। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রংপুরের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

মিজ ইসরাত জাহানের যোগদানে রংপুরের নাগরিক সেবা আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর হবে—এমন প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ। বিশেষ করে নাগরিক ভোগান্তি নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন রংপুরবাসী।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

প্রকাশের সময় : ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬