, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৮০ পড়া হয়েছে

রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, কাপড়, নকল বিড়ি-সিগারেট ও মাদক উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গত তিন মাসে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত অভিযানের চিত্রও তুলে ধরা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার পরিচালিত বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও জানান, গত তিন মাসে আরএমপির অভিযানে ৩১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, ৫৩ জন এসির তামা চোর চক্রের সদস্য, ৩২ জন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, ৫ জন হত্যা মামলার আসামি, ১২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং বিভিন্ন মামলায় মোট ৯২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় পুলিশ ১০ বস্তা তামার তার, ৩ হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা, ফেন্সিডিল, টাপেন্টাডল, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে বলেও জানান তিনি।

পুলিশ কমিশনার বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬