, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রংপুরে বিএডিসি’র বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৫-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ০৯ মে ২০২৬ তারিখে রংপুরের পূর্ব কামাল কাছনায় অবস্থিত আগামী চাষী লিমিটেডে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করবে উপপরিচালক (বীজ বিপণন), বিএডিসি, রংপুর অঞ্চল। প্রশিক্ষণে অংশগ্রহণকারী বীজ ডিলারদের আধুনিক বীজ সংরক্ষণ, বিপণন ও কৃষকদের কাছে মানসম্মত বীজ সরবরাহ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

উল্লেখ্য, এই কার্যক্রমের অর্থায়ন করছে “কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ (এসএসএসএফপি) প্রকল্প”। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষি উন্নয়ন ও মানসম্মত বীজ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুরে বিএডিসি’র বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬