, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা: ডিএসসিসি প্রশাসক

  • প্রকাশের সময় : ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৮১ পড়া হয়েছে

পরাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে রিকশা ও অটোরিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।

তিনি বলেন, চালকদের পরিচয় ও কার্যক্রম নির্দিষ্ট করতে সিটি করপোরেশনের মাধ্যমে তাদের নিবন্ধন, নম্বরপ্লেট ও লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, রিকশা ও অটোরিকশা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে এগুলোকে অবশ্যই নিয়মের আওতায় আনতে হবে।

আবদুস সালাম বলেন, ঢাকায় দীর্ঘ যানজট ও বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। তাই চালকদের নিয়ন্ত্রণ ও পরিচয় নিশ্চিত করে পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলিত করা জরুরি। তিনি আরও বলেন, নির্দিষ্ট এলাকার চালককে নির্দিষ্ট এলাকাতেই চালানোর বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, এসব যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই নিরাপত্তা নিশ্চিত করে এগুলো পরিচালনার বিষয়ে চালকদের মতামতও নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬