, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

  • প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

ঢাকার সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে সাম্প্রতিক গুলির ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, কারও জমি দখল করতে কিংবা কারও কাছ থেকে চাঁদা নিতে তিনি যাননি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাতে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবকে অডিও কলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইশরাক। ঢাকায় দল তাঁকে কাজ করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে যেন তাঁর কারণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটিও তিনি বিবেচনায় রেখেছেন।

সাম্প্রতিক গুলির ঘটনা সম্পর্কে ইশরাক বলেন, তাঁরা ঘটনাস্থলে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এ ছাড়া তাঁরা সেখানে প্রবেশের সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জনকে বেরিয়ে আসতে দেখেন। তখন তাঁর নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে কেউ অস্ত্র বের করছেন বলে তাঁর মনে হয়। এ পরিস্থিতিতে তিনি কোমর থেকে পিস্তল বের করেন বলে জানান।

ঢাকার নগর ব্যবস্থাপনা নিয়ে ইশরাক বলেন, রাজধানীর বিভিন্ন কার্যক্রম পরিচালনায় আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবে নগরীর বিভিন্ন সমস্যা সমাধান কঠিন হয়ে পড়ে। ঢাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক আরও বলেন, ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে। নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ তাঁর কাজকে ইতিবাচকভাবে দেখছেন।

প্রসঙ্গত, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনিযুক্ত একটি ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করতে দেখা যায়। এরপর ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরে নিজের পক্ষে দেওয়া এক বিবৃতিতে ইশরাক জানান, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে তাঁকে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে বলেও আশঙ্কা জানানো হয়েছিল। সম্ভাব্য হামলা মোকাবিলা এবং জানমালের নিরাপত্তার স্বার্থে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।

ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬