, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পারিবারিক বিরোধে সাংবাদিককে হুমকি, পরিচয় নিয়ে প্রশ্ন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে টার্মিনাল মৎস্য আড়ত মার্কেটের নির্মাণাধীন ফাউন্ডেশন ঢালাই কাজের শুভ উদ্বোধন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা বিরোধীদলীয় নেতার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু রংপুরে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ আগস্টের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৭১ পড়া হয়েছে

বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। তিনি নিজ হাতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর আদর্শের অন্যতম শিক্ষা।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬