, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

ঈদকে সামনে রেখে গাবতলীতে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি ঘরমুখো যাত্রীরা

  • প্রকাশের সময় : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১২৯ পড়া হয়েছে

ঈদকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আবারও বেপরোয়া হয়ে উঠেছে দালাল সিন্ডিকেট। টিকিটের কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন ঘরমুখো মানুষ।

অভিযোগ রয়েছে, টার্মিনালে প্রবেশের পর থেকেই যাত্রীদের ঘিরে ধরছে দালাল চক্র। নির্ধারিত কাউন্টারে টিকিট না থাকলেও দালালদের কাছে মিলছে কয়েকগুণ বেশি দামে। অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েই বাড়ির পথে রওনা হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, প্রতি ঈদেই একই চিত্র দেখা গেলেও কার্যকর ব্যবস্থা নেই। প্রশাসনের নজরদারির কথা বলা হলেও বাস্তবে দালালদের দৌরাত্ম্য কমেনি। বরং কিছু অসাধু পরিবহনকর্মীর যোগসাজশে পুরো সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠেছে।

একাধিক যাত্রী জানান, “সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছে না, অথচ দালালদের হাতে সহজেই পাওয়া যাচ্ছে আসন। অতিরিক্ত ভাড়া না দিলে বাসে ওঠাই কঠিন হয়ে পড়েছে।”

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ দাবি করেছেন সচেতন মহল। তাদের মতে, এখনই অভিযান জোরদার না করলে লাখো যাত্রীর ঈদযাত্রা চরম ভোগান্তিতে পরিণত হবে।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

ঈদকে সামনে রেখে গাবতলীতে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি ঘরমুখো যাত্রীরা

প্রকাশের সময় : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬