, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রেলযাত্রায় আতঙ্ক: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নেই কার্যকর ব্যবস্থা

  • প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫২৮ পড়া হয়েছে

দেশের রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। রংপুর এক্সপ্রেস সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা গেছে, আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে চলন্ত ট্রেনের একটি বগির জানালায় হঠাৎ পাথর নিক্ষেপ করা হয়। এতে জানালার কাঁচে আঘাত লাগে এবং ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে পুরো বগিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রীদের অভিযোগ, রেললাইনের কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। বারবার ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় সাধারণ যাত্রীরা নিজেদের নিরাপদ মনে করতে পারছেন না। বিশেষ করে রাতের যাত্রায় ঝুঁকি আরও বেশি থাকে বলে তারা জানান।
যাত্রী ও সচেতন মহলের মতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শুধু ভাঙচুর নয়, এটি সরাসরি জীবন ঝুঁকির বিষয়। যেকোনো সময় জানালার কাঁচ ভেঙে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে যাত্রীদের দাবি, রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যাত্রীদের আস্থা আরও কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রেলযাত্রায় আতঙ্ক: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নেই কার্যকর ব্যবস্থা

প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬