, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ক্যাম্পাসে শোকের ছায়া

  • প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭১০ পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ইতি তার মা-বাবার সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ক্যাম্পাসে শোকের ছায়া

প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬