, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

মিঠাপুকুর-তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেগম রোকেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেশাকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর-তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেগম রোকেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক (ইমন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হযরত আলী, শহিদুল ইসলাম আর্মি, প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এসআই রাশেদ, মো. শামীম রানা এবং কওমি মাদ্রাসার পরিচালক মো. গোলাম মোস্তফা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে রংপুর সদর ও মিঠাপুকুরের ফুটবল দল অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মিঠাপুকুর-তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেগম রোকেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬