, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

বাংলাদেশিদের জন্য ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

  • প্রকাশের সময় : ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৯৩ পড়া হয়েছে

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরির কার্যক্রম সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। তবে ভিসা পেতে সাধারণ মানুষের ভোগান্তির পেছনে স্লট বুকিংয়ের জটিলতা এবং অসাধু এজেন্ট ও দালালদের তৎপরতাকে দায়ী করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পবন বাদেহ।

ভিসা পেতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গত প্রায় চার মাস ধরে ভারতীয় ভিসার সব ক্যাটাগরির কার্যক্রম চালু রয়েছে। তবে স্লট বুকিং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসাধু এজেন্ট ও দালালরা আগাম স্লট ব্লক করে রাখায় সাধারণ আবেদনকারীরা সরাসরি স্লট পাচ্ছেন না। ফলে অনেকে বাধ্য হয়ে তাদের শরণাপন্ন হচ্ছেন।

ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ ও দালালমুক্ত করতে ভারতীয় কর্তৃপক্ষ কাজ করছে জানিয়ে ডেপুটি হাইকমিশনার বলেন, প্রতিদিন সিস্টেম ও ওয়েবসাইট উন্নত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে আবেদনকারীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই নিজেরা আবেদন করে ভিসা পেতে পারেন। গত কয়েক মাসে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং অনেকেই নিজে আবেদন করে সফলভাবে ভিসা পাচ্ছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পবন বাদেহ বলেন, মা দুর্গা সবার জীবন ও পরিবারে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনুন।

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রশংসা করে তিনি বলেন, পূজা উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসনের নেওয়া নিরাপত্তা ও সার্বিক পদক্ষেপে তারা আনন্দিত। সব জায়গায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ডেপুটি হাইকমিশনার কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহ্যবাহী বাড়ির পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলাদেশিদের জন্য ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

প্রকাশের সময় : ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬