, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

: রংপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার আহ্বান জেলা প্রশাসকের

  • প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১১৬ পড়া হয়েছে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সঠিক তথ্য ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, রংপুরে আনুমানিক এক লাখ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাঁদের উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো জরুরি। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুসরাত ফাতেমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, চিকিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মাসুদ রানা।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

: রংপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬