, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

  • প্রকাশের সময় : ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১০৫ পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

পারিবারিক সূত্রে জানানো হয়, সালাহউদ্দিন আহমেদের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির মনোনয়নে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯৬ সালের জুন, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রকাশের সময় : ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬