, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, সেপ্টেম্বরে ১,৭৪৪ মামলা

  • প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১০৬ পড়া হয়েছে

সার্বিক কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। গত সেপ্টেম্বর মাসে রংপুর রেঞ্জের আট জেলায় ১ হাজার ৭৪৪টি মামলা দায়ের হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৭৭০টি মামলা। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

সভা শেষে নীলফামারী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন শ্রেষ্ঠ জেলার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা দায়ের ও নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সড়ক দুর্ঘটনা, ট্রাফিক আইন প্রয়োগ এবং হারানো মোবাইল ফোন উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সেপ্টেম্বরে ১,৭৪৪ মামলা

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রংপুর রেঞ্জে মোট ১ হাজার ৭৪৪টি মামলা দায়ের এবং ১ হাজার ৭৭০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় ২১টি খুন, ৫টি দস্যুতা, ৩টি অপহরণ, ধর্ষণ ছাড়া নারী নির্যাতনের ১৭২টি, ধর্ষণ ছাড়া শিশু নির্যাতনের ২৩টি এবং ৭১টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর মধ্যে তিনটি ছিল গণধর্ষণ। এ ছাড়া বিভিন্ন ধরনের ৮৮টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার-সংক্রান্ত মামলা হয়েছে ৫৬২টি।

মামলার তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দেন ডিআইজি। তিনি বলেন, ‘পেশাদারিত্ব থেকে আমরা বের হয়ে গেছি, আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।’ মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

সেপ্টেম্বর মাসে রংপুর রেঞ্জে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত ৪৪টি মামলা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের ২৯টি এবং হাইওয়ে পুলিশের ১৫টি মামলা রয়েছে। এসব দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। সর্বোচ্চ ১৩টি দুর্ঘটনা ঘটেছে দিনাজপুর জেলায়। অন্যদিকে, হাইওয়ে পুলিশের আওতাধীন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ১০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সর্বাধিক—৩৩টি।

৬ হাজারের বেশি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি

সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসের শুরুতে রংপুর রেঞ্জে অনিষ্পন্ন জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা ছিল ৪০ হাজার ৪৮৫টি। ওই মাসে ৬ হাজার ৭৯টি পরোয়ানা নিষ্পত্তি হওয়ায় মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা কমে দাঁড়ায় ৩৪ হাজার ৪০৬টিতে।

ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ১ কোটি ১২ লাখ টাকা

সেপ্টেম্বর মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৩ হাজার ৫৫৯টি প্রসিকিউশন করা হয়েছে। এসব ঘটনায় মোট জরিমানার পরিমাণ ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে যানবাহন আটক-সংক্রান্ত কার্যক্রমের তথ্যও সভায় উপস্থাপন করা হয়।

উদ্ধার ৩৫৭টি হারানো মোবাইল ফোন

আলোচ্য মাসে হারানো মোবাইল ফোন-সংক্রান্ত ১ হাজার ৮০৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার বিপরীতে ৩৫৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে রংপুর রেঞ্জের সব ইউনিটের সমন্বয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দেন ডিআইজি।

পাশাপাশি পুলিশ সদস্যদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে বেসিক কম্পিউটার ও বেসিক ইংলিশ কোর্স চালুর প্রাথমিক কার্যক্রম গ্রহণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন তিনি।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও নিষ্পত্তি ত্বরান্বিত করা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণকে পেশাদার পুলিশি সেবা দিতে রংপুর রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে সভায় জানানো হয়।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, সেপ্টেম্বরে ১,৭৪৪ মামলা

প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬