, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

১৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি জনগণকে জানানো হবে: প্রশাসক ডন

  • প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১০৭ পড়া হয়েছে

রংপুর সিটির উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতিশ্রুতি

রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮১২ কোটি টাকার বৃহৎ প্রকল্পের অগ্রগতি ও ব্যয়ের হালনাগাদ তথ্য প্রতি দুই থেকে তিন মাস পরপর নগরবাসীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রংপুর সিটির উন্নয়নে বৃহৎ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক ডন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে সিটির উন্নয়নের জন্য প্রকল্প দিতে বলেছিলেন। আমি প্রকল্প দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ১ হাজার ৮১২ কোটি টাকার বৃহৎ প্রকল্পটি একনেকে অনুমোদন দিয়েছেন। রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বরাদ্দ। এ জন্য নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, বরাদ্দের প্রতিটি টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও রয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং এ-সংক্রান্ত যাবতীয় হালনাগাদ তথ্য প্রতি দুই বা তিন মাস পরপর নগরবাসীকে জানানো হবে, ইনশাআল্লাহ। কারণ, প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে।’

নিজেকে নগরবাসীর সেবক হিসেবে উল্লেখ করে মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ‘আমি শুধু রংপুর সিটি করপোরেশনের প্রশাসক নই, রংপুরের একজন সেবক হিসেবেও কাজ করতে চাই। নিজের অবস্থান থেকেও জবাবদিহিতার আওতায় থাকতে আমি পছন্দ করি।’

প্রকল্পের অর্থ ছাড় ও বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, অনুমোদিত প্রকল্পের অর্থ পেতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। অর্থ ছাড় হলে প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নকাজ শুরু করা হবে। এ জন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে অনুষ্ঠানে প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন উপস্থিত জনতা।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি জনগণকে জানানো হবে: প্রশাসক ডন

প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬