, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

এমপি হাসান রাজীব প্রধানের মায়ের ইন্তেকাল, শোকের ছায়া

  • প্রকাশের সময় : ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৮ পড়া হয়েছে

এমপি হাসান রাজীব প্রধানের মায়ের ইন্তেকাল, শোকের ছায়া ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপির মায়ের জানাজা আজ ঢাকায়, কাল বুড়িমারীতে

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ও সিনিয়র ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মমতাময়ী মায়ের ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার নামাজে জানাজার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার প্রথম নামাজে জানাজা আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

এরপর মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর লালমনিরহাটের বুড়িমারীতে অনুষ্ঠিত হবে।

মরহুমার জানাজায় অংশ নিতে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

এদিকে প্রিয় মাকে হারিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও তাঁর পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন। মায়ের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সবর করার তাওফিক দান করুন। আমিন

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

এমপি হাসান রাজীব প্রধানের মায়ের ইন্তেকাল, শোকের ছায়া

প্রকাশের সময় : ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬