, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনে কুতুব উদ্দিনকে বেলায়েত হোসেন বাবুর ফুলেল শুভেচ্ছা ‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র কাছে এই ৫ পরামর্শ চাইবেন না ‎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ তুহিন স্লিপার বাস কতটা নিরাপদ, প্রশ্ন যাত্রী নিরাপত্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের নতুন জেলা প্রশাসক মিজ ইসরাত জাহান

শাজন খুব সহজ-সরল মানুষ ছিল, তার ছোট্ট সন্তানটির দিকে তাকিয়ে হলেও হত্যাকারীদের বিচার চাই’—স্বজনদের আকুতি

  • প্রকাশের সময় : ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৫১ পড়া হয়েছে

রংপুর নগরীর খামার মোড় এলাকায় নৃশংস হামলায় নিহত যুবক শাওনের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকা। পরিবারের সদস্যদের দাবি, শাজন ছিলেন অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। তার একটি ছোট্ট সন্তান রয়েছে, যে বাবার স্নেহ-ভালোবাসা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলো।

শোকাহত স্বজনরা বলেন, শাজন কারও সঙ্গে কোনো বিরোধে জড়াতেন না। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু নির্মম হামলায় তার জীবন প্রদীপ নিভে যাওয়ায় পুরো পরিবার আজ দিশেহারা।

কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যরা বলেন, “আমাদের শাওন আর কখনো ফিরে আসবে না। তার ছোট্ট সন্তান আজ বাবাহারা। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

অনুমোদনহীন স্লিপার বাস বন্ধে রংপুরে বিআরটিএ’র সতর্কবার্তা

শাজন খুব সহজ-সরল মানুষ ছিল, তার ছোট্ট সন্তানটির দিকে তাকিয়ে হলেও হত্যাকারীদের বিচার চাই’—স্বজনদের আকুতি

প্রকাশের সময় : ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬