, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুরে রাতের নির্বাচনী পথসভায় রিটা রহমানের জোরালো আহ্বান: উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৮ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান সূর্যমুখী প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

রবিবার (০১/০২/২৬) রাত ৯টায় রংপুর নগরীর তাঁতীপাড়া, ওয়ার্ড নম্বর ২৪-এ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রিটা রহমান বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি করতে চাই। এই আসনের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, রংপুর-৩ আসনকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী এলাকায় রূপান্তর করতে হলে সৎ নেতৃত্ব ও জনসম্পৃক্ততার বিকল্প নেই। তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণদের হাতেই আগামীর রংপুরের নেতৃত্ব।”

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভাস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশে সূর্যমুখী প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠান শেষে রিটা রহমান উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুরে রাতের নির্বাচনী পথসভায় রিটা রহমানের জোরালো আহ্বান: উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি

প্রকাশের সময় : ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬