, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রংপুরে মরহুম ছোট মুসলিম স্মরণে লিটন পারভেজের উদ্যোগে ফ্রি গণ সুন্নতে খাতনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২১২ পড়া হয়েছে

রংপুরে মরহুম ছোট মুসলিম স্মরণে বিএনপি নেতা লিটন পারভেজের সহযোগিতায় ১০ম বারের মতো ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, এতে শতাধিক শিশুর সুন্নতে খাতনা করানো হয়।

রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় মরহুম ছোট মুসলিম (সাবেক কাউন্সিলর) এর স্মরণে প্রতিবছরের ন্যায় ফ্রি গণ সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়েছে।

গণ সুন্নতে খাতনার ধারাবাহিকতায় এবার ১০ম ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি রংপুর নগরীর জুম্মাপাড়াস্থ করিমিয়া মাদ্রাসা সংলগ্ন (রসিক) কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় অসচ্ছল ও দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ মো. শামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মো. লিটন পারভেজ। কর্মসূচিতে সুন্নতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান মানিক,

জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ-সভাপতি বিপ্লব হোসেন বিটু, শিক্ষক মজিনুর রহমান মানিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী,দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম (রাশেদ), আলমগীর বাদশা বাবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুরে মরহুম ছোট মুসলিম স্মরণে লিটন পারভেজের উদ্যোগে ফ্রি গণ সুন্নতে খাতনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬