, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুরে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর নজরদারি

  • প্রকাশের সময় : ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন নগরবাসী। দিন-রাত দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো কুকুরের কারণে পথচারী, শিশু ও বয়স্কদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পরিস্থিতি আরও ভোগান্তিকর হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও নিয়মিত তদারকি নেই। ফলে কুকুরের উৎপাত দিন দিন বাড়ছে। অনেক সময় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পেছনে দলবদ্ধ কুকুর ধাওয়া করায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

নগরবাসী বলছেন, শিশুদের একা চলাচল এবং রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াত এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কুকুরের কামড়ের আশঙ্কায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এদিকে স্থানীয়দের দাবি, শুধু অভিযোগ নেওয়া নয়, নগরীর কোন এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেশি—তা চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। পাশাপাশি কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য দ্রুত চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নগরবাসীর প্রশ্ন—জননিরাপত্তার বিষয়টি সামনে আসার পরও বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কবে দৃশ্যমান হবে

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুরে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর নজরদারি

প্রকাশের সময় : ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬