, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগমের বিচার,জ্বালানি তেল ও বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আজ ৬ জুন শনিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলন এবং নিপীড়ন বিরোধী নারীমঞ্চ এর যৌথ উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য আব্দুল জব্বার সরকার,সবুজ রায়,মসিউর রহমান, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, সুলতানা আক্তার, রিতা সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের ৩ দিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সাথে অধীনতামুলক গোলামীর বাণিজ্য চুক্তি করেছে।

এ বিষয়েসংসদে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ কোনো কথা বলছে না।

এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য আমেরিকার জালে বন্দী করার নামান্তর। দেশের অর্থনীতি, সামরিক ও ভু-রাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই।

নেতৃবৃন্দ আরো বলেন, তৎকালীন ইউনুস সরকারের অবহেলা ও দায়িত্বহীনর কারণে সময়মত হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগম এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী।

অবিলম্বে শিশু মৃত্যুর দায়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগমের বিচার করতে হবে।

নেতৃবৃন্দ, ৬ শতাধিক শিশু মৃত্যুর পরও সরকারের নির্লিপ্ত অবস্থানের সমালোচনা করে বলেন, ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশ থেকে টিকা আমদানি করে শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে।

একই সাথে সরকারি-বেসরকারি সকল হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট চালু করতে হবে ।

নেতৃবৃন্দ, জ্বালানি তেল ও বিদ্যুৎ এর অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দিয়েছিলো আগামী দুই বছর বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধি করবে না। অথচ চার মাসে দুইবার জ্বালানি তেল এবং বিগত পঁচিশ বছরের রেকর্ড ভঙ্গ করে সবচাইতে বেশী বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে পরিবহন ভাড়া,নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় বাড়বে।

গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার মুখে সবার আগে বাংলাদেশ এর কথা বললেও কার্যত জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে।

নেতৃবৃন্দ,গণতান্ত্রিক অধিকার আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬