, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২৬৪ পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী বলে আখ্যায়িত করছে, তারা কখনোই জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার যে বাজেটের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে চায়, সেটিকে কিছু রাজনৈতিক মহল তুচ্ছতাচ্ছিল্য করছে। তিনি উল্লেখ করেন, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের মতো পদক্ষেপ নেওয়ার পরও বাজেটকে গণবিরোধী বলা হচ্ছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের অর্থ জনগণের উন্নয়নেই ব্যয় করা হবে এবং এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অর্থের অভাব হবে না।

তিনি ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি প্রায় ৪০ লাখ পরিবারের কাছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রাখা হয়েছে, যাতে গ্রামীণ জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।

বক্তব্যে তিনি আরও বলেন, তার দলের রাজনীতির মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। একই সঙ্গে অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬