, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১২২ পড়া হয়েছে

সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো উপায় না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দ্রুত দেশের বাজারেও সমন্বয় করে দাম কমানো হবে।

তিনি আরও বলেন, শিগগিরই মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান হবে বলে সরকার আশা করছে।

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণে সমস্যা তৈরি হবে। অতিরিক্ত ভর্তুকির কারণে সরকারের অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ইতিবাচক ঘোষণা আসতে পারে। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোই সরকারের অন্যতম লক্ষ্য।

ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬