, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

উন্নয়নে অবহেলার অভিযোগ, রংপুরের জন্য বিশেষ বাজেট চায় উত্তরাঞ্চল

  • প্রকাশের সময় : ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১২১ পড়া হয়েছে

জাতীয় বাজেটে ধারাবাহিকভাবে অবহেলা ও বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দেশের উত্তরাঞ্চলের এই জনপদ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে প্রত্যাশিত বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে রংপুর। ফলে দারিদ্র্য ও বেকারত্বের হার কমছে না, বরং উন্নয়নের বৈষম্য আরও প্রকট হয়ে উঠছে।

স্থানীয় সচেতন মহল বলছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর বিভাগ এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ধারায় যুক্ত হতে পারেনি। এ অবস্থায় শিল্পাঞ্চল স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ বাজেট বরাদ্দ সময়ের দাবি।

তাদের মতে, আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে রংপুরকে অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করতে হবে। অন্যথায় দেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের উন্নয়ন প্রত্যাশা আরও দীর্ঘায়িত হবে।

এদিকে, বাজেটে রংপুর অঞ্চলের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

উন্নয়নে অবহেলার অভিযোগ, রংপুরের জন্য বিশেষ বাজেট চায় উত্তরাঞ্চল

প্রকাশের সময় : ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬