, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা, জেনে নিন বিস্তারিত

  • প্রকাশের সময় : ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৩১ পড়া হয়েছে

আমানত নিয়ে উদ্বেগের কারণে মেয়াদপূর্তির আগেই সঞ্চয় ও আমানত হিসাব ভেঙে ফেলেছেন—এমন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকটির সোমবার প্রকাশিত নোটিশে জানানো হয়, ১ থেকে ১৫ জুন ২০২৬ সময়ের মধ্যে যেসব গ্রাহক বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

এক্ষেত্রে গ্রাহকদের প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে চার্জ, খরচ বা আর্থিক ক্ষতি হয়েছে—তা সম্পূর্ণভাবে মওকুফ করা হবে বলে জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, পুনরায় চালু করা হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে গণ্য না করে আগের মতো চলমান হিসাব হিসেবেই বিবেচনা করা হবে। ফলে গ্রাহকরা পূর্বের আমানতের সুবিধা অব্যাহতভাবে পাবেন।

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার হবে এবং আমানত ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরবে।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা, জেনে নিন বিস্তারিত

প্রকাশের সময় : ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬