, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

অনেক ত্যাগের ওপর এই সংসদ প্রতিষ্ঠিত, ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্পিকার

  • প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩০৭ পড়া হয়েছে

বর্তমান জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সংসদ যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন এবং সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পেশাদার সাংবাদিকরা সংসদ ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে এবং সাংবাদিকরা ভয়ভীতি ছাড়াই সংবাদ প্রকাশ করতে পারছেন। একই সঙ্গে অতীতে স্বাধীন সাংবাদিকতার ওপর বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্পিকার বলেন, স্বাধীনতার পর জনগণের যে স্বপ্ন ছিল, তা বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও অর্থনৈতিক অনিয়মের মতো ঘটনা ঘটেছে।

সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে হবে। বিরোধী দলের দায়িত্ব সরকারের ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করা এবং সরকারি দলের দায়িত্ব সংসদকে কার্যকর রেখে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া।

তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দল পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হবে।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

অনেক ত্যাগের ওপর এই সংসদ প্রতিষ্ঠিত, ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্পিকার

প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬