
রংপুর প্রতিনিধি: উত্তর জনপদের বর্ষীয়ান রাজনীতিবিদ, সফল শ্রমিক সংগঠক, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।
২০২০ সালের ৩ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন তাঁর পরিবার, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা।
খন্দকার গোলাম মোস্তফা বাটুল উত্তরাঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন পরিচিত শ্রমিক সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ। এছাড়া সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত সাপ্তাহিক রণাঙ্গন, মহাকাল ও দৈনিক দাবানল উত্তরাঞ্চলের সংবাদজগতে বিশেষ পরিচিতি লাভ করে। তিনি রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে উত্তরাঞ্চলের রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও অনুভূত হয়। তাঁর কর্মময় জীবন ও মানুষের কল্যাণে অবদান তাঁকে স্মরণীয় করে রেখেছে।
৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে











