, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ১৮৩ পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় রংপুরের ৩৬ জুলাই চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

এ সময় রংপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আরপিএমপি পুলিশ কমিশনার বলেন, জুলাইয়ের আত্মত্যাগ আমাদের একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রেরণা জোগায়। এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শান্তি, শৃঙ্খলা, জননিরাপত্তা ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

শেষে তিনি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা

প্রকাশের সময় : ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬