, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

জনদুর্ভোগে ক্ষুব্ধ নাগরিকরা: জাহাজকোম্পানী–সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনের ঘোষণা

  • প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৪২ পড়া হয়েছে

রংপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা জাহাজকোম্পানী–সাতমাথা সড়কের কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়লেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে সড়কটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে এবং রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ১১টায় জাহাজকোম্পানী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিবাদের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান নেবেন।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জনদুর্ভোগে ক্ষুব্ধ নাগরিকরা: জাহাজকোম্পানী–সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনের ঘোষণা

প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬